আলেমে দ্বীন ইয়াকুব সাহেব হাসপাতালে, দোয়া কামনা

বরগুনার পূর্ব গুদিঘাটা ছালেহিয়া সিনিয়র কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও পায়ের জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মাওলানা ইয়াকুব সাহেব একজন খাঁটি মুরব্বি, যিনি কেবল একজন শিক্ষক নন; বরং তিনি ছিলেন এবং আছেন শত শত শিক্ষার্থীর জীবন গঠনের আলোকবর্তিকা। তাঁর হাতে গড়া বহু ছাত্র আজ দেশের নানা প্রান্তে দ্বীনী শিক্ষায় আলোকিত জীবন যাপন করছেন এবং ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন।

তিনি বরগুনার সাধারণ মানুষের নিকট একজন নির্ভরতার প্রতীক, যিনি নীরবে সমাজে দ্বীন প্রচার ও মূল্যবোধ জাগ্রত করতে আমৃত্যু চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাঁর শারীরিক অবস্থা জানাজানি হওয়ার পর ধর্মপ্রাণ জনসাধারণের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও মুনাজাতের আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তায়ালা যেন তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন এবং আরও বহুদিন দ্বীনের খেদমতে নিয়োজিত রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *