উৎসবমুখর পরিবেশে বরগুনায় দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় দৈনিক পুনরুত্থান পত্রিকার উৎসবমুখর পরিবেশে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

২২ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে রোজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩ তম বছর পূর্তি অনুষ্ঠানটি বরগুনা জেলা কার্যালয়ে উদযাপন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান পত্রিকার স্টাফ রিপোর্টার এডভোকেট আব্দুল ওয়াসি মতিন এর সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি এবং দৈনিক পুনরুত্থান পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরগুনা জেলার সেক্রেটারি আব্দুস শাকুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, আইনজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক জাতীয় পুনরুত্থান পত্রিকার ১৩তম বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের স্বার্থে সকল সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন সাংবাদিকতা হোক দশের জন্য সাংবাদিকতা হোক দেশের উন্নয়নের জন্য।

দৈনিক পুনরুত্থান পত্রিকার বরগুনা জেলা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গ কে বরগুনা জেলা প্রতিনিধি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *