বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ওপর জরিপ চালিয়েছে অগ্রগামী রিসার্চ কাউন্সিল (এআরসি) নামের একটি সংস্থা। জরিপের ফলাফলে দেখা গেছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারে।
জরিপ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২১৬টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৫৬টি।
এ ছাড়া জাতীয় পার্টি পেতে পারে ২টি আসন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি অন্যান্য দলগুলো জয়ী হতে পারে ৫ টি আসনে, আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হতে পারেন ৯টি আসনে।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, দেশের ১০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব আসনে ভোটের ফলাফল খুব অল্প ব্যবধানে নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্রগামী রিসার্চ কাউন্সিল জানিয়েছে, ভোটারদের রাজনৈতিক মনোভাব, সাম্প্রতিক পরিস্থিতি এবং নির্বাচনী সমীকরণ বিবেচনায় নিয়ে জরিপটি পরিচালনা করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে নির্বাচনের পরিবেশ ও ভোটার উপস্থিতির ওপর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জরিপ ফলাফল নির্বাচনের আগে দলগুলোর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






Leave a Reply