কাঠমান্ডুতে ‘নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতা’-এ সম্মানিত হলেন গোলাম ফারুক মজনু

বিশেষ প্রতিনিধি:

নেপালের রাজধানী কাঠমান্ডুর জাতীয় সভাগৃহ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘নেপালের বৃহত্তম সঙ্গীত প্রতিযোগিতা’। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে নেপালের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান বিজনেস পার্নারশীপ সামিটের নির্বাহী পরিচালক ও অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম ফারুক মজনু। অনুষ্ঠানে তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এখান থেকে নির্বাচিত শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। প্রতিযোগিতার মহাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরীতে। সেখানে চূড়ান্ত বিজয়ীরা নগদ অর্থ পুরস্কার, একটি ফ্ল্যাট এবং গাড়ি লাভের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে নেপালের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে এগিয়ে নিতে এবং সংগীতের প্রতি আকৃষ্ট করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মাননা গ্রহণ শেষে মো: গোলাম ফারুক মজনু বলেন, সঙ্গীত মানুষের আত্মাকে জাগ্রত করে। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নতুন প্রজন্মের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *