ত্যাগ, সম্প্রীতি ও ভালোবাসার ঈদে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ খান

‎ইসহাক জুয়েলঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বরগুনা সদর উপজেলার ৯ নং বালিয়াতলী ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের ঈদের আনন্দ ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

মোঃ হাফিজুর রহমান খান তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ-উল-আযহা আমাদের মাঝে প্রতিবছর ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণীই হলো আত্মত্যাগ, সহমর্মিতা ও সৃষ্টিকর্তার প্রতি নিঃশর্ত আনুগত্য। পবিত্র ঈদের এই আনন্দ ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

‎তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানান তিনি। ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সাধারণ মানুষের পাশে সবসময় আছেন এবং আগামীতেও সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎পরিশেষে, তিনি সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আবারও ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নবাসীকে জানান “ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *