দিন দিন জনপ্রিয় হচ্ছে সোলার চালিত সেচ পাম্প

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির মূল চালিকাশক্তি হলো সেচ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে কৃষকরা ডিজেল ও বিদ্যুৎ চালিত পাম্পের ওপর নির্ভরশীল থাকলেও উচ্চমূল্যের ডিজেল, বিদ্যুতের ঘাটতি এবং পরিবেশ দূষণের কারণে কৃষিতে উৎপাদন খরচ বাড়ছে দিন দিন। এই প্রেক্ষাপটে বিকল্প সমাধান হিসেবে সৌরশক্তিচালিত সেচ পাম্প বা সোলার সেচ পাম্প দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠান সোলার প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম নাঈম বলেন,
“আমি দীর্ঘ ১২ বছর ধরে সোলার সেচ পাম্প নিয়ে কাজ করছি। এর ব্যবহার সহজ, সাশ্রয়ী এবং কার্যকর হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।”

তবে তিনি আরও জানান, অনেক কৃষক অনভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিম্নমানের সোলার সেচ পাম্প স্থাপন করায় কিছুদিন পরই এগুলো অকেজো হয়ে পড়ছে। এতে কৃষকদের লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ নীতিমালা, সহজ ঋণ সুবিধা এবং কৃষকদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে সৌরচালিত সেচ পাম্প ভবিষ্যতে দেশের কৃষির জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ করতে সক্ষম হবে।

সোলার সেচ পাম্প শুধু উৎপাদন খরচ কমায় না, বরং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে কৃষির আধুনিকায়ন এবং জ্বালানি সংকট মোকাবেলায় এ প্রযুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *