পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে ২০২৫ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধসহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয় পড়ে। এতে উক্ত এলাকার জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করার নিমিত্তে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর তত্ত্বাবধানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়। আজ  ০৫ জুন ২০২৫ সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে উঠার পাশাপাশি  ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়। বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে  এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *