প্রখ্যাত সাংবাদিক ও বাচসাসের সাবেক সভাপতি বাদল এর মৃত্যুতে “কব” এর চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের প্রখ্যাত সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাদল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও ‘বিপ্লবী জনতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: গোলাম ফারুক মজনু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ সোমবার সকাল ৭টায় বাদল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, সংস্কৃতি অঙ্গন এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে আসে।

বাদল আহমেদের জানাজার নামাজ আজ আসর বাদ রাজধানীর গোলাপবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর গোলাপবাগ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *