এইচ আর রিয়াজ, ঢাকা:
চটকদার বিদেশ ভ্রমণের লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে উধাও হয়ে গেছে একটি প্রতারণামূলক প্রতিষ্ঠান — “গ্লোবাল ভিসা এক্সপার্ট বিডি”। প্রতিষ্ঠানটি মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের নামে জনপ্রতি ৭০-৭৫ হাজার টাকা করে গ্রাহকের কাছ থেকে প্রায় ৬০-৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে ফেসবুক) “অত্যন্ত সাশ্রয়ী দামে বিদেশ ভ্রমণ” শিরোনামে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হয়। অফিসের ঠিকানা, কাস্টমার কেয়ার নম্বর, এবং লাইসেন্স নম্বর দেওয়া হলেও বাস্তবে প্রতিষ্ঠানটি ছিল একটি ভুয়া ফ্রন্ট যার কোনও সরকারি নিবন্ধন বা অনুমোদন নেই। প্রতিষ্ঠানটির কথিত সিইও মিজানুর রহমান এর সাথে কথা বলেই ভুক্তভোগীরা প্যাকেজের টাকা জমা দেন।
গ্রাহকদের বলা হয় মালদ্বীপ বা শ্রীলঙ্কা ভ্রমণের সম্পূর্ণ প্যাকেজ (ফ্লাইট + হোটেল + গাইড) মাত্র ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকায়। দ্রুত বুকিং করতে হবে এমন চাপ প্রয়োগ করে টাকা অগ্রিম নেয়া হয়। কেউ বিকাশে, কেউ নগদে বা ব্যাংক ট্রান্সফারে টাকা দেয়।
গত বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির যোগাযোগ নম্বর বন্ধ, অফিস তালাবদ্ধ, অনলাইন পেইজ গায়েব।
সত্যতা জানতে আমাদের প্রতিবেদক স্ব শরিরে উত্তর বাড্ডার এফ এম ফার্নিচার এর পিছনের বিল্ডিং অবস্থিত গ্লোবাল ভিসা এক্সপার্ট বিডি এর অফিসে উপস্থিত হয়ে দেখতে পান তালাবদ্ধ। অফিসের সামনে কয়েকজন ভুক্তভোগী গ্রাহক অবস্থান করছেন।
একজন ভুক্তভোগী বলেন, আমি পরিবারসহ শ্রীলঙ্কা সফরের জন্য ৩ জনের প্যাকেজ বুক করেছিলাম, মোট ৩ লক্ষ টাকা দিয়েছি। যাওয়ার ৪ দিন আগে আমাদের সকল ডকুমেন্টস বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই তাদের সকল ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপ এ ম্যাসেস দিলেও কোনো উত্তর নেই।
জানা যায় অফিস টি মূলত “ড্রিম ডেস্টিনেশন এয়ার ইন্টারন্যাশনাল” নামে ভাড়াকৃত হলেও অফিসের একটি কক্ষ ভাড়া নেন প্রতারক মিজানুর রহমান। ২ মাস আগে অফিস রুম টি ভাড়া নিলেও সে সকলের কাছে বিশ্বাস অর্জনের জন্যে বলেন যে তাদের অফিস টি প্রায় দুই বছর যাবত এই ঠিকানায় রয়েছে। এতে গ্রাহকদের কিছুটা হলেও বিশ্বাস বেড়ে যায়।
প্রতারক এজেন্সি “গ্লোবাল ভিসা এক্সপার্ট বিডি” এর প্রতারণার স্বীকার গ্রাহক রা রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।






Leave a Reply