নিজস্ব প্রতিবেদক, বরগুনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি শুভ উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করেছে ২ নং গৌরীচন্না ইউনিয়ন বিএনপি।
২৭ আগষ্ট বুধবার বিকাল ৪ ঘটিকায় ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ হলরুমে ২নং গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা সদর উপজেলার আহবায়ক তালিমুল ইসলাম পলাশ
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা সদর উপজেলার সদস্য সচিব আঃ হক হাওলাদার বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল মোর্শেদ ফোরকান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান মহসিন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন,ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও তাদের দোসরদের হাতে কোনভাবেই ফরম দেয়া যাবে না। যদি কোন ব্যক্তি এদেরকে সদস্য ফরম দেয় তবে তার সদস্য পদ বাতিল করা হবে।






Leave a Reply