
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
বরগুনায় চাঁদা না পেয়ে মৎস্য ব্যবসায়ীদের কুপিয়া আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল (৬ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় বরগুনা মাছ বাজারের আল্লাহ ভরসা মৎস্য আড়তে এ ঘটনা ঘটেছে।
স্থানীযদের সাথে কথা বলে জানা যায়, বরগুনা মাছ বাজারের আল্লাহ ভরসা মৎস্য আড়তের মালিক মোঃ আহসান হাবীব তার আরওতে বসা ছিলেন এমন সময় উকিল পট্টির কামালের নেতৃত্বে সানি, জাহিদ, আরিফ, মজিদ ও রাব্বি মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আহসান হাবিবের উপর আক্রমণ চালায়। আহসান হাবীবের চিৎকারে পার্শ্ববর্তী মাছ ব্যবসায়ী মিলন বিশ্বাস, জলিল মির ও আব্দুর রহিম ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের উপরেও আক্রমণ চালায়। সন্ত্রাসীদের আক্রমণে আহসান হাবীবের কপালে মারাত্মক জখম হয় এবং মিলন বিশ্বাসের মাথায় ও কপালে ধারালো অস্ত্রের কোপ লাগে। স্থানীয়রা আহত চারজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মিলন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আল্লাহ ভরসা আড়ৎ সংলগ্ন গোস্ত ব্যবসায়ী মোঃ রফিক বলেন, বেশ কিছুদিন ধরে কামালের নেতৃত্বে উকিল পট্টির কিছু ছেলেরা মিলে মাছ বাজারসহ আশেপাশে নিয়মিত চাদা তুলে আসছে। আল্লাহ ভরসা মৎস্য আড়তে চাঁদা দাবি করলে তিনি তা দ্বিতীয় অস্বীকার করায় তার উপরে হামলা করা হয়েছে। আমরা এই চাঁদাবাজি থেকে মুক্তি চাই।
আল্লাহ ভরসা আরৎ মালিক আহসান হাবীব বলেন, কামাল দীর্ঘদিন ধরেই আমাকে চাঁদার জন্য চাপ প্রয়োগ করছে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার আড়তে হামলা করে ভাঙচুর চালায় এবং আমার ক্যাশবাক্স ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমি বাধা দিলে তারা আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আশেপাশের মৎস্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা তাদের উপরও নির্মমভাবে হামলা চালিয়েছে।
ঘটনার পরে বরগুনা সদর সার্কেলের নেতৃত্বে বরগুনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।





Leave a Reply