বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার

নিজস্ব প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী এবং ১০ নং নলটোনা ইউনিয়নের চরপাড়া এবং শিয়ালিয়া গ্রামের মধ্যবর্তী নলীরধন নদীর উপর ভাংগা সেতুর মেরামত করে দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। ব্রীজটি তিনি তার নিজস্ব অর্থায়নে এবং উদ্যোগে মেরামত করেন। দীর্ঘ ১৫ বছরেরও অধিক সময় ধরে আয়রন ব্রীজটি ভাংগা অবস্থায় আছে। এ বিষয়ে স্হানীয় জন প্রতিনিধি এবং স্হানীয় প্রশাসনের তেমন কোন ভূমিকা পাওয়া যায়নি।
২৪ জুলাই শুক্রবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান তার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের সাথে নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দেন যাতে কিছুটা হলেও জনদূর্ভোগ কমে।
এলাকার স্হানীয় লোকজন তার এই মহান উদ্যোগকে স্বাগত জানান।

এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, ব্রীজটি দীর্ঘ দিন ধরে ভাংগা অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এলাকার কোমলমতি শিশুরা যাতে স্কুলে যেতে পারে, এলাকার লোকজন যাতে চলাচলা করতে পারে সে জন্য আমি আমার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দিয়েছি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি নতুন করে স্ংস্কার করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *