,

বরগুনায় দুই আসনে বিভিন্ন দলের ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ইসহাক জুয়েলঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত বরগুনা-১ আসনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ আসনের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা শাহ্ মো: ওলী উল্লাহ এবং বরগুনা- ২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী মনোনয়নপত্র দাখিল করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বরগুনা- ১ আসনে অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনে ডা. সুলতান আহম্মেদসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিএনপির বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, যেহেতু ২০ বছর ভোটাধিকার হরণ হয়েছে, মানুষ অনেক রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছে, সে ভোটকে আমরা দেশে এবং বিদেশে অগ্রহণযোগ্য হয়, এরকম কোনো কাজ ইনশাআল্লাহ আমাদের দল থেকে হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা- ১ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, সকলেই চায় একটি মানবিক ও ইনসাফ মুলক সমাজ গড়তে। এসময়ে বিরোধীয় দল সম্পর্কে তিনি বলেন, আমরা আশাবাদী তারা কোন প্রকার ফ্যাঁসাদের সৃষ্টি করবে না।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা- ১ আসনের প্রার্থী মো: ওলী উল্লাহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা- ২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বপ্রথমে যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করছি। এই লক্ষ্য নিয়ে আমি ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি, কাজ করছি, আমার গবেষণা টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *