ইসহাক জুয়েল, বরগুনাঃ
৩ টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনার সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ আগস্ট ২০২৫) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় ৩ টি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হবে। বিগত ওয়ান ইলেভেনের সরকার একটা পক্ষকে রাজনৈতিক সুবিধা দেয়ার মানসে বরগুনার তিনটি আসনকে হীন স্বার্থ চরিতার্থের অপপ্রয়াস হিসেবে দুটি আসন করে। বরগুনার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন ইত্যাদি ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই বরগুনায় তিনটি আসন থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত একটা চক্র তিনটি আসন থেকে দুটি আসন করে বরগুনার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু, দৈনিক দীপাঞ্চল সম্পাদক মোশাররফ হোসেন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা তাঁতি দলের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় সচেতন মহল।






Leave a Reply