বরগুনার ভূতমারা খাল খনন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জহিরুল হক, বরগুনা :
বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েক হাজার একর জমির চাষাবাদের জন্য জলাবদ্ধতা নিরসনের একমাত্র ভূতমরা খালটি খনন, ও অবৈধ স্থাপনা অপসারণ, কচুরিপানা পরিষ্কার ও খালের প্রবেশ মুখে এক চোঙগা স্লুইজের পরিবর্তে তিন চোঙ্গার স্লুইজগেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

(৭জুলাই) সোমবার সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি উপেক্ষা করে বরগুনার দক্ষিণ মনসাতলী মহাসড়কের ভূতমারা খালের পশ্চিম পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ২২ ইঞ্চি প্রশস্ত এক ব্যান্ড স্লুইজ রয়েছে। যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। একটি ভেঙ্গে তিন ব্যান্ড প্রশস্ত স্লুইজ নির্মাণের দাবি করেন তারা।

এ সময় তানা বলেন, ভুতমারা এই খালটি আজ পর্যন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে। ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না। তাই দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে স্লুইজ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।

মানববন্ধন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *