,

বরগুনা জেলা বিএনপি’র কমিটি গঠন আহ্বায়ক নজরুল মোল্লা সদস্য সচিব শাহীন

ইসহাক জুয়েল:
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর নেতৃত্ব শূন্য থাকার পরে নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি দলীয় পত্রে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। সদস্য সচিব হিসেবে আছেন বরগুনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন।

এ ছাড়া ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বরগুনা সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার। তিন সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি আজ ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপরই বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *