, ,

বরিশাল-৬ আসনে গণঅধিকার পরিষদ থেকে এইচ এম হাসানের মনোনয়ন প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশা করছেন ভিপি নুরুল হক নুরের আস্থাভাজন কেন্দ্র থেকে তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাসান।

বরিশাল জেলা গণআধিকার পরিষদের সহ-সভাপতি মাইনুল ইসলাম বলেন, তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এইচ এম হাসান। তিনি ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। তিনি বাকেরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সমন্বয়ক, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সমন্বয়ক, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ছিলেন। বর্তমানে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে বরিশাল জেলা গণঅধিকার পরিষদ সুসংগঠিত।

মনোনয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে এইচ এম হাসান বলেন, আমি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে নিবেদিত করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় তবে বাকেরগঞ্জবাসীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব।

বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কে এম ওয়াসিম বলেন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের মধ্য থেকে কোন ব্যক্তি নমিনেশন পেলে সেটা এইচএম হাসান ভাই পাবেন। দলের মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *