
বিশেষ প্রতিনিধি:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ গোলাম ফারুক মজনু।
এক শোকবার্তায় তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আমরা সকলের পাশে আছি।
তিনি আহতদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদানের জন্য দেশবাসীকে হাসপাতালগুলোতে দ্রুত উপস্থিত হওয়ার আহ্বান জানান। একইসাথে তিনি যারা কেবল সেলফি তুলতে বা ভিডিও করতে ঘটনাস্থলে বা হাসপাতালে যাচ্ছেন, তাদের এই অনভিপ্রেত ও অমানবিক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
তিনি বলেন, “এই সময় মানবিক আচরণ ও সহানুভূতিই আমাদের আসল পরিচয়। অসহায়দের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি।”





Leave a Reply