মির্জাগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরুন খুকি

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
মির্জাগঞ্জ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য অনুরুন খুকি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর।এই ঈদে তিনি মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণীতে অনুরুন খুকি বলেন, প্রিয় মির্জাগঞ্জ বাসী আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমি মির্জাগঞ্জের সন্তান। আমি আপনাদেরই সন্তান। আমি ছোটবেলা থেকেই সুখ দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। আসুন আমরা এই পবিত্র ঈদে সকলে সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ উপভোগ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *