সাংবাদিক রিপনের অসুস্থতার খোঁজখবর নিলেন এসএসপির শীর্ষ নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধিঃ

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক পেশাদার সাংবাদিক আমিনুল ইসলাম রিপন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁর অসুস্থতার খোঁজখবর নিতে গতকাল তাঁর বাসায় ছুটে যান এসএসপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক গোলাম ফারুক মজনু, কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদা হামিদ অনি, শুভঙ্কর সেন শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক রিপনকে দেখার পর আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। রিপন কাঁদছিলেন ফ্যালফ্যাল করে, আর সবাই যেন নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি। একজন সহানুভূতিশীল, উদার এবং সদা হাস্যোজ্জ্বল মানুষকে অবস্থায় দেখে কেউ নিজেকে সামলে রাখতে পারেননি।

এসএসপির পক্ষ থেকে তাঁর চিকিৎসা মানসিক সাপোর্টের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। এই সময় গোলাম ফারুক মজনু বলেন, “সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তবে মানুষের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আল্লাহ্ আমাদের সকলকে এই মানবিক মনমানসিকতা দান করুন।

রিপনের দ্রুত সুস্থতা কামনা করে সংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপস্থিত সকলে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি রিপন ভাইকে পূর্ণ সুস্থতা দান করে আবারও সক্রিয় সাংবাদিকতা সামাজিক অঙ্গনে ফিরিয়ে আনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *