,

এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে বরগুনায় শিক্ষকদের মতবিনিময়

সাইফুল ইসলাম রাফিন, বরগুনা:
এমপিওভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরগুনায় শুভাগমন উপলক্ষে বরগুনা জেলার এমপিও ভুক্ত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১২ অক্টোবর থেকে ঢাকায় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন জেলার লক্ষাদিক শিক্ষক অংশগ্রহণ করেছেন। টানা ১০ দিন শহীদ মিনার অবস্থান ও দেশের সকল এমপি ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের পরে সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়ে ১৫% বাড়ি ভাড়া প্রদানের সিদ্ধান্ত নেয়। বিভিন্নভাবে শিক্ষক আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে জোটের পক্ষ থেকে দেশের সকল জেলায় সাংগঠনিক সফরের উদ্যোগ নিয়েছে এমপিওভুক্ত শিক্ষা যাতীয়করণ প্রত্যাশী জোট। তারই ধারাবাহিকতায় বরগুনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, বরগুনা জেলার যুগ্ম সমন্বয়ক মোঃ জহিরুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)এর সভাপতি ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক, শিক্ষক উইং,জনাব ফয়সাল মাহমুদ শান্ত,এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবু তালেব সোহাগ,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, এনসিপির সংগঠক, শিক্ষক উইং, মোঃ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি অধ্যক্ষ মাঈন উদ্দীন বলেন, আমাদের আন্দোলনে আপনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন তাই আন্দোলন সফল হয়েছে। দেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের সমর্থন ছিল বলেই সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। শিক্ষকদের এই ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে জাতীয়করণ প্রত্যাশী জোট দেশের সকল জেলায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছে। বরগুনা থেকেই আমরা এই কর্মসূচির শুভ সূচনা করছি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এমপি ভুক্ত শিক্ষা যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমি কোন সংবর্ধনা বা শুভেচ্ছা নেব না। এছাড়া তিনি আন্দোলনে সক্রিয় সমর্থন প্রদানের জন্য এনসিপির মুখ্য সংগঠক, শিক্ষা উইং, ফয়সাল মাহমুদ শান্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ফয়সাল মাহমুদ শান্ত বলেন, এখানে আমি রাজনৈতিক প্রোগ্রামে আসিনি।একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে আপনাদের সাথে থেকেছি। ভবিষ্যতে আপনাদের যেকোন যৌক্তিক দাবি আদায়ের আমি আপনাদের সাথে থাকবো।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এফ জেড মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *