দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে হাফেজ মোহাম্মদ আবু বক্কর পারভেজের ৫০ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু বক্কর পারভেজ।

শনিবার (১৪ মার্চ) যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দন কোঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে হাফেজ মোহাম্মদ আবু বক্কর পারভেজ বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই তার প্রধান লক্ষ্য। তিনি ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, জনগণের সমর্থন পেলে ওয়ার্ডবাসীর কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত কমিটির সর্দার মোঃ আনোয়ার হোসেন।

এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *