
বরগুনা প্রতিনিধিঃ
বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কিশোরকলি উন্নয়ন পরিষদের সভাপতি মিসেস হামিদা এ্যনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তালতলী থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল বাসার, সমাজসেবক অ্যাডভোকেট গোলাম সারোয়ার হিরু, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন মিলন প্রমুখ।
কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ্ এর সার্বিক সহযোগিতায় শিক্ষা উপকরণের মধ্যে ছিল লেখার খাতা, প্রয়োজনীয় বই, ক্যালকুলেটর, স্কেল, জ্যামিতি বক্স, কলম, ইরেজার।
উল্লেখ্য ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ মানবিক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন যার মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, ছাত্র ছাত্রীদের পোশাক বিতরণ, অস্বচ্ছ ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস বিতরণ রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ ইমাম মোয়াজ্জিনদের সম্মানিত উপহার বিতরণসহ বিভিন্ন মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত কাজ করে চলছে।






Leave a Reply