শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসীর বিরুদ্ধে। বর্তমানে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এই সাংবাদিক।

ঘটনা সূত্রে জানা যায়, মাতুয়াইল পশ্চিমপাড়া স্বপন মৃধা রোডে সাংবাদিক কামাল পারভেজের নিজ বাসভবনের পাশের বিল্ডিংয়ের আধা মালিক জনৈক শাহী আলমের ছেলে ফয়সাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে।

অভিযুক্ত ফয়সাল ওয়ারী ও শনির আখড়া এলাকায় জিমের ব্যবসার আড়ালে বিভিন্ন নারীদের ব্ল্যাকমেইল এবং স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক কামাল পারভেজ জানান, ফয়সাল গংরা জোরপূর্বক তার বাড়ির পানির ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ফয়সাল তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাদের সপরিবারে গুম এবং হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি লোক পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ারও ধমকি দেয় তারা।

বর্তমানে বিবাদীদের এহেন কর্মকাণ্ডে সাংবাদিক কামাল পারভেজ ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে এবং ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট থানায় ২৮ এপ্রিল ২৬ ইং একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন যার নং ২৯৫৬। এবিষয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *